1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেট জেলা ফুটবল দলে স্থান পাওয়ায় জৈন্তাপুরে কৃতি খেলোয়াড় কামরানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ সিলেট জেলা দলে স্থান পাওয়ায় চিকনাগুল ইউনিয়নের কৃতী সন্তান কৃতী ফুটবল খেলোয়াড় আব্দুল মুক্তাদির কামরান-কে যুবসমাজের পক্ষ থেকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টা দিকে জৈন্তিয়া প্রবেশ গেইটস্থ ঘাটেরচটি ঠাকুরের মাটি যুব-সমাজের কার্যালয়ে ফুটবল খেলোয়াড় সাইদুল ইসলাম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, এলাহী সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাইনুল ইসলাম তরুণ সমাজসেবী সাংবাদিক জাহিদুল ইসলাম, লন্ডন প্রবাসী শিপু আহমেদ, সমাজসেবী আব্দুল জব্বার, নুরুল ইসলাম কামরুল ইসলাম, আবু হুরায়রা,জাবলু মিয়া, সাদ্দাম হোসেন সহ অত্র এলাকার যুব ও ছাত্র সমাজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন কামরান শুধু চিকনাগুল বাসীর গর্ব না, সে জৈন্তাপুর বাসীর গর্ব। তার এই অর্জনে আমরা জৈন্তাপুরের সর্বস্তরের মানুষ উচ্ছসিত। আমরা আশাবাদী সে আগামীতে আরও ভালো খেলার মাধ্যমে পুরো সিলেট বাসীর সুনাম বয়ে আনবে। অনুষ্ঠান শেষ কামরানকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় ‘জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫’-এ অংশগ্রহণের লক্ষ্যে সিলেট জেলা সিনিয়র পুরুষ ফুটবল দলে সিলেকশন কমিটি কর্তৃক সিলেট জেলা সিনিয়র পুরুষ ফুটবল দলের খেলোয়াড় হিসেবে গত ২৩ আগস্ট সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার (সিংহ) স্বাক্ষরিত এক পত্রে চূড়ান্তভাবে প্রকাশিত তালিকায় ১০ নম্বর স্থানে মনোনীত হন আব্দুল মুক্তাদির কামরান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর