1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

নেত্রকোনায় ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে বিনামূল্যে চোখের অপারেশন ও চশমা বিতরণ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন ও রোগীদের মধ্যে চশমা বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া এলাকার দি লাইসিয়াম চাইল্ড স্কুল হলরুমে এ চশমা গুলো দেয়া হয়।

এ সময় জেলা বিএনপি‘র সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিরিশিরি ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আলহাজ্ব আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার, কাকৈরগড়া ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক রাজা মিয়া, বাকলজোড়া ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের মোট ৪৫০ নারী-পুরুষের মধ্যে ১১ টি ধাপে চোখের অপারেশন হয়।

ময়মনসিংহের বিএনএসবি হাসপাতালে। পরিবর্তীতে চিকিৎসকরা দুর্গাপুর এসে রোগীদের ফলোআপ করেন। এর মধ্যে চিকিৎসকরা ১২৮ জন রোগীর পাওয়ার যুক্ত চশমা আবশ্যক বলে জানান। এরই প্রেক্ষিতে শুক্রবার ১২৮ রোগীর মধ্যে ৯৯ জন রোগী চশমা গ্রহন করেছেন এবং বাকী ২৯ জন রোগীর চশমা দলীয় নেতাকর্মীগণের মাধ্যমে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হবে।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে । এরই ধারাবাহিকতায় দুর্গাপুরের মোট ৪৫০ নারী পুরষকে ১১ টি ধাপে চোখের অপারেশন শেষে আজ ডাক্তারদের নির্দেশনা অনুযায়ী ১২৮ জনকে চশমা দেয়া হয়। “ মানবতার সেবায় বিএনপি” – জনাব তারেক রহমান সাহেবের এই বক্তব্য কে ধারণ করে আমরা আমাদের আর্ত মানবতার সেবায় নিজেদেরকে নিবেদিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর