1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রচন্ড ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

সিলেটসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সময়ে এশিয়ার অন্তত ৬টি দেশে একই সময়ে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয় জানিয়েছে সিলেটে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের টেকিয়াজুলি থেকে ১৬ কিলোমিটার দূরে। সিলেট থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ১৩১ মাইল দূরে।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মায়ানমার, ভূটান ও চীনে অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর