1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে প্রবাসীর আত্মহত্যা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কুয়েত প্রবাসী এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১.০০ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের ঘরুয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জহুর উদ্দিন (৪০)। তিনি মৃত বাহার উদ্দিনের পুত্র ও এই এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির দোতলার সিঁড়ির ছাদের টিনশেড কক্ষের লোহার এঙ্গেলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

শান্তিগঞ্জ থানার এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ধারনা করছি তিনি প্রবাসী হলেও কোন হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন। আমরা এ বিষয়ে খোঁজ-খবর রাখছি। ইতিমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর