1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মশালা ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত

মুরাদ হাসান (জৈন্তাপুর):
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

 

গ্রামীণ জনগণের মাঝে আর্থিক জ্ঞান ছড়িয়ে দিতে এবং আধুনিক ব্যাংকিং সুবিধা হাতের নাগালে পৌঁছে দিতে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং সিলেটের উদ্যোগে জৈন্তাপুরে এক প্রাণবন্ত কমিউনিটি-ভিত্তিক আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সদর তৌয়াসিয়াটি খাসিয়া সেবা সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় জনগণের বিপুল অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে। কর্মশালায় খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ উৎসাহ,উদ্দীপনা নিয়ে উপস্থিত হন।

অনুষ্ঠানে খাসিয়া সেবা সংঘের সভাপতি এন্ড্রু খংলার সভাপতিত্বে, সংগঠনের সম্পাদক নিউয়েল নাইয়াং এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া ফতেহপুর শাখার সম্মানিত এজেন্ট হারুনুর রশিদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার সম্মানিত এজেন্ট জুবায়ের আলম, খাসিয়া সেবা সংঘের সহ-সভাপতি রতন সূচেন, জৈন্তাপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সম্পাদক ফরিদ আহমদ, সহ-সভাপতি ফয়জুল হক এবং ব্যাংক কর্মকর্তা আলমগীর হোসেন, রাগিব হাসান ও ফজলুল কাদির।

 

আলোচনায় বক্তারা বলেন, আর্থিক স্বাক্ষরতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নিরলসভাবে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই সঞ্চয়, লেনদেন, ঋণ গ্রহণ ও আধুনিক ব্যাংকিং সেবার সাথে যুক্ত হতে পারছে।

তারা আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠী যদি সঠিকভাবে আর্থিক সেবা গ্রহণ করতে শেখে তবে দারিদ্র্য হ্রাসের পাশাপাশি স্বনির্ভরতা গড়ে তোলা সহজ হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জানালেন, এরকম সচেতনতামূলক কর্মশালা তাদের নতুন করে অনুপ্রাণিত করছে ব্যাংকের সেবা গ্রহণে। উপস্থিত জনতা করতালির মাধ্যমে বক্তাদের বক্তব্যে সমর্থন জানায় এবং ভবিষ্যতে এরকম কর্মশালা নিয়মিত আয়োজনের দাবি তোলে। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করে কর্মশালা সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর