1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

জৈন্তাপুরে মোবাইল চুর সন্দেহ টমটম চালককে মারপিট

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 

উপজেলার শুক্রবারী বাজারে হারুন চৌধুরীর মার্কেটে শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৮টায় আনোয়ার নামে এক ব্যবসায়ী মোবাইল চুরির অপবাদ দিয়ে মধ্যযুগী কায়দায় সোলেমান আহমদ (২৮) নামে এক টমটম চালককে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা যায় চিকনাগুল ইউনিয়নের পশ্চিম চটি গ্রামের বাসিন্দা টমটম চালকক সোলেমান কে ফোনকরে ডেকে নিয়ে তাকে দোকানে আটক রেখে চাউল পড়া খাইয়ে মোবাইল চুর সন্দেহ করে আনোয়ারের নেতৃত্বে একদল অশৃঙ্খল জনতা বেধড়ক মারপিট করে। সোলেমানের সাথে তার ভায়রাভাই কাদির কে আটক রেখে মারপিট করা হয়। এসময় ঘটনার পেয়ে সোলেমানের স্ত্রী নাজমিন আক্তার এসে স্বামীকে বাচাতে চাইলে তাকে-ও মারপিট করেছে এমন অভিযোগ করেছেন সোলেমানের স্ত্রী।

এই ঘটনার খবর পেয়ে সিলেট গ্যাস ফিল্ড হরিপুর সেনা টিম ঘটনা স্থল পরিদর্শন করেছে। এবং সোলেমান কে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে। এই ঘটনায় সোলেমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবার। তার ডান চোখে মারাত্মক আঘাত পেয়েছে। সে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

এই ঘটনার সাথে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দু রহমান সহ বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানিয়েছে সোলেমানের পরিবার।
এবিষয় ইউপি সদস্য অহিদুর রহমান জানিয়েছেন আহত সোলেমানের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আগামীকাল বিকেল তিনটায় চিকনাগুল ইউপি প্যানেল চেয়ারম্যান মছদ্দর আলী,বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সোহেল ও অভিযুক্ত আব্দু রহমান, আনোয়ার হোসেনকে নিয়ে সেনা ক্যাম্পে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর