1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মুশতাক হত্যার কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে শান্তিগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

 

শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৪সেপ্টেম্বর) বাদ জোহর উপজেলা জমিয়ত ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পদক্ষিণ শেষে শান্তিগঞ্জ পয়েন্টে এসে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী শান্তিগঞ্জ পয়েন্টে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ উপ্তিরপাড়ীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খাঁনের পরিচালায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শায়খ মাওলানা ইছকন্দর আলী পার্বতীপুরী, উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ সভাপতি মুফতি মুনাজির আহমদ, মাওলানা মহসিন উদ্দিন, মইনপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মামুনুর রশীদ, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল হক,অর্থ সম্পাদক জাকারিয়া মাহবুব, হাজী আব্দুল মজিদ মসজিদের ইমাম জমিয়ত নেতা হাফিজ জুবায়ের আহমদ, কামরুপদলং মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজী আবুল কালাম,উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ছালিক বিন রফিক, সাধারণ সম্পাদক মাহমুদল হাসান, ইসলামি আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম মুয়াজ্জিন পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ সহ প্রমুখ।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, “মাওলানা মুশতাকের নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি এ ঘটনার দ্রুত বিচার না হয়, তবে জনমনে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করবে।” তারা অবিলম্বে খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তাই তারা দেশের প্রধান উপদেষ্টা ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর