1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

৫ দফা গণদাবিতে শান্তিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল 

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

 

জুলাই সনদের আইনিভিত্তি ও ৫ দফা গণদাবিতে শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় শান্তিগঞ্জ বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার  আমীর হাফিজ আবু খালেদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াছিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  শান্তিগঞ্জ  উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার  সভাপতি আফসার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উলামা মাশায়েক সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন, সমাজসেবা সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রায়েজ নুর, সেক্রেটারি  মামুন আহমদ, পাথারিয়া ইউনিয়ন জামাতের  সভাপতি সমশের আলী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামাতের  সভাপতি মাসুম আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আলফাজ উদ্দিন, পুর্ব পাগলা ইউনিয়ন জামাতের  সভাপতি কবির আহমদ,পশ্চিম পাগলা ইউনিয়ন জামাতের  সভাপতি কাজী নুরুল হক, শিমুলবাক ইউনিয়ন জামাতের  সভাপতি এখলাছুর রহমান,জয়কলস ইউনিয়ন জামাতের সভাপতি ডাঃ সাইদুর রহমানসহ উপজেলা জামাতে ইসলামী ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে হুশিয়ারী করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জুলাই জাতীয় সদনের ভিত্তিতে ৫ দফা গণদাবি  আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্ট সরকারের সকল জুলুম নির্যাতন,গণহত্যা ও দূর্নীতির বিচার দৃশ্যমান করা,স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৫ দফা গণদাবি না মানলে কেন্দ্রীয়ভাবে যে সকল কর্মসূচি আসবে তা কঠোরভাবে পালন করার জন্য দলের সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর