1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ বার পঠিত

 

টেকসই উন্নয়নে পর্যটন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পর্যটন কেন্দ্র জৈন্তাপুর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার সভার মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিল্লাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম প্রমূখ।

সভায় জৈন্তাপুর উপজেলার পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো নিমার্ণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি পর্যটন স্থানের উন্নয়ন ও সংরক্ষণে বে-সরকারি পর্যায়ে বিনিয়োগ করার আহবান জানানো হয়েছে।
অনুষ্ঠানে চিত্ররাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর