1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শারদীয় দুর্গাপূজায় সিলেট সীমান্তে বিজিবির সর্বোচ্চ নিরাপত্তা

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

 

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুরসহ সীমান্তসংলগ্ন পূজামণ্ডপগুলোতে ইতোমধ্যেই বিজিবি সদস্যদের বিশেষ টহল ও মোতায়েন সম্পন্ন হয়েছে।

১৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা আটটি প্লাটুনের সদস্যরা গত ২৪ সেপ্টেম্বর থেকে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন। তাদের তত্ত্বাবধানে মোট ৫২টি পূজামণ্ডপে নির্বিঘ্নে উৎসব উদযাপনের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার, পিএসসি কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি সামাজিক মিলনমেলা। উৎসবকে ঘিরে যাতে কেউ কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।

অন্যদিকে জেলার ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্তবর্তী প্রতিটি পূজামণ্ডপে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছেন। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ ও নিশ্চিন্তে পূজা পালন করছেন।

একইভাবে ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন,আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে নিরাপত্তা। উৎসবকে ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

জেলার ১৯, ২৮ ও ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বর্তমানে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, কড়া নজরদারি ও জরুরি সাড়া ব্যবস্থা জোরদার করেছেন। পাশাপাশি পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের এক নেতা বলেন, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আমরা নিশ্চিন্তে পূজা পালন করছি। এ ধরনের নিরাপত্তা আমাদের উৎসবকে আরও আনন্দঘন করেছে।

একজন ভক্ত জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার থাকায় পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে পূজা করতে পারছি। আমরা চাই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর