1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু: জৈন্তাপুরে শারদ উৎসবে ১৯ মণ্ডপ

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

আজ ২৮ সেপ্টেম্বর, রবিবার, মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার ২৩ টি মন্দিরের মধ্যে ১৯টি পূজা মণ্ডপে এবার পূজার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এবং পূজা উপলক্ষে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে পাঁচদিনব্যাপী দিনব্যাপী এই মহোৎসবের সমাপ্তি ঘটবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

উপজেলা পূজা উদযাপন পরিষদের এক নেতা জানান, এই বছর প্রতিটি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও নিরাপত্তা নিশ্চিত করে পূজা উদযাপন হবে। প্রশাসন ও স্থানীয়দের সার্বিক সহযোগিতা রয়েছে।”

পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ তথ্য নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

তিনি বলেন জৈন্তাপুর উপজেলার ২৩ টি মন্দিরের মধ্যে ১৯ টি মন্দিরে পূজা উদযাপন করা হবে এবং সবগুলো মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশা করি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারবে না। তিনি আরো জানান সবগুলো পূজা মন্ডপে পুলিশ ও আনসার সদস্য ২৪ ঘন্টা দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া আমাদের টহলটিমের পাশাপাশি সিনিয়র অফিসাররা সার্বক্ষণিক নিরাপত্তা পরিস্থিতি তদারকি করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর