1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

হবিগঞ্জে তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৫ শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) হবিগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক টাইফয়েড থেকে মুক্ত থাকতে যথাসময়ে ভ্যাকসিন নেয়ার উপর গুরুত্বারোপ করেন। সারাদেশে শীঘ্রই টাইফয়েড ভ্যকসিনেশন কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করতে তরুণ স্বচ্ছাসেবীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। তিনি কর্মশালায় আগত গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের সদস্যদের এই ক্যাম্পেইন সফল করতে যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান কাউছার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক, গণোযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরীফা ইয়াছমিন এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতনিধি কাজী দিল আফরোজ ইসলাম।

ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধশত তরুণ স্কাউট ও গার্লস গাইড ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর