1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মনোনয়ন পেলে সিলেট-৪ কে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো : এড. জেবুন নাহার সেলিম

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের স্ত্রী ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে স্বপ্ন বাস্তবায়ন করতে চান। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও আবেগে আমি অভিভূত। আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়, আপনাদের সেবক হয়ে প্রার্থী হতে চাই। দিলদার হোসেন সেলিমের জীবনসঙ্গী হিসেবে আমি কাজ করার কৌশল তার কাছ থেকেই শিখেছি। তার মানুষের প্রতি ভালোবাসা আর উন্নয়নের অঙ্গীকার আমাকেই নয়, এই জনপদের মানুষকেও অনুপ্রাণিত করে।”
মঙ্গলবার (১ অক্টোবর) স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভা, দোয়া মাহফিল ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সিলেট-৪ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করবো। যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তবে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করবো।”

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সহযোগিতায় গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষা খাতকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
সভার শুরুতেই বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, আরাফাত রহমান কোকো ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে এডভোকেট জেবুন নাহার সেলিম উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর