1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাংলাদেশে অশুভ শক্তির আর কোনো ঠাঁই নেই

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা শাখার আহ্বায়ক ফয়েজ আহমেদ দৌলত বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কোনো অশুভ শক্তির ঠাঁই হবে না। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ ও সমৃদ্ধ হবে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সিলেট জেলা তাঁতীদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আধ্যাত্মিক নগরী সিলেটের গৌরব হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও জানান, “আজকের এই জিয়ারতের মধ্য দিয়েই আমরা সিলেট জেলা তাঁতীদলের কার্যক্রমের শুভ সূচনা করলাম।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আমিনুল হক খান, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, মো. কামরুল হাসান, মঞ্জু আহমদ, জিয়াউর রহমান নেওয়ার, মো. বিলাল আহমদ, জামাল উদ্দিন, মো. খায়ের, সামছুর রহমান তোতা, শামীম হুদা ও মামুন আল রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুবুর রহমান লোকমান এবং তাঁতীদলের জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ—দুলাল আহমদ, মো. আবদুল খালিক, কামাল উদ্দিন, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. সালাউদ্দিন, আবদুর রহিম, শেরচ আলী, আরিফ চৌধুরী রাজ, মো. ছাইফুল্লাহ, জসিম উদ্দিন, মো. মোহন আহমদ, মো. ইজ্জাত আহমদ, মো. নবী হোসেন, রফিক উদ্দিন, মো. সুমন, মুজিবুর রহমান এপল, মো. বদরুল হোসেন, জাহাঙ্গীর আলম, বিল্লাল আহমদ, মো. রাকিবুল ইসলাম খান, মো. জবলু মিয়া, সুমন সরকার, মো. নাসির উদ্দিন, হৃদয় আহমদ উজ্জ্বল, ইসমাইল মিয়া রিপন, মো. শামীম আহমদ ও এম এ জব্বার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর