1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পঠিত

দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলায় অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের প্রধান উপদেষ্টা মাস্টার রওশন কর্তৃক আয়োজিত উপজেলার ঘাটেরচটি যুব সংঘ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার রওশনের সম্পাদক শেখ রাদেক এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য মইনুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুনুর রশিদ সরকার, সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণসহ নগদ অর্থ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর