1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টমটম চালক নিহত।

মহসিন সাদেক (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

লাখাই উপজেলার মনতৈল গ্রামের হিরাজুল (২৫) নামে এক টমটম চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। তিনি মনতৈল গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে। গতকাল, শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন টমটম চালিয়ে  হিরাজুল সন্ধ্যায়  টমটম (অটোরিকশা) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান,  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিরাজুল ২ পুত্র সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর খবরে পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ৫নং করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুস ঘটনাটি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর