
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেটের রাজনৈতিক অঙ্গনের অভিজ্ঞ নেতা খন্দকার আব্দুল মুক্তাদিরের সিলেটস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা তাঁতীদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলা তাঁতীদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আনিসুল হক খান, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, মো. কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন কয়েছ আহমদ মামুনুর রশীদ চৌধুরী, মঞ্জু আহমদ, মো. বেলাল আহমদ, জামাল উদ্দিন, মো. খায়ের, সামছুর রহমান তোতা,
মো. মামুনুর রশীদ, সদস্য দুলাল আহমদ, শামীম আহমদ, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. সালাউদ্দিন, আবদুর রহিম, শের আলী, আরিফ চৌধুরী রাজ, মো. ছাইফুল্লাহ, জসিম উদ্দিন, মো. মোহন আহমদ, মো. নবী হোসেন, মো. সুমন, মো. রাকিবুল ইসলাম খান, আজাদ মিয়া, মো. জবলু মিয়া, মো. নাসির উদ্দিন, মো. শামীম আহমদ সহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে খন্দকার আব্দুল মুক্তাদির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয়তাবাদী তাঁতীদল বিএনপির একটি শক্তিশালী ও সুসংগঠিত অঙ্গসংগঠন। পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি পৌঁছে দিতে হবে। আগামি নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মানুষের মাঝে আশা ও আস্থা ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও আহ্বান জানান, তাঁতীদলের নেতা-কর্মীরা যেন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করেন এবং জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।