1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

নবীগঞ্জে আত্মহত্যা নিরুৎসাহিতকরণ ও দাঙ্গা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

আত্মহত্যা নিরুৎসাহিতকরণ ও দাঙ্গা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার দারুল হিকমাহ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার ও অধ্যক্ষ লুৎফুর রহমান এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, আত্মহত্যা একটি ভয়াবহ সামাজিক সমস্যা। এ সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা দাঙ্গা-সংঘাত প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকার উপরও গুরুত্বারোপ করেন।

 

সভা শেষে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন যে, তারা কখনো আত্মহত্যার পথ বেছে নেবে না এবং অন্যদেরও এ পথে যেতে নিরুৎসাহিত করবে। পাশাপাশি তারা দাঙ্গা ও সহিংসতার বিরুদ্ধে পারিবারিক ও সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন।

 

বক্তারা সবাইকে আহ্বান জানান — আসুন, আমরা সবাই সুন্দর এই পৃথিবীকে ভালোবাসি, জীবনকে উপভোগ করি এবং দাঙ্গা-সংঘাতমুক্ত সমাজ গড়ে তুলি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর