1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোয়াইনঘাটে জামায়াতের জনসংযোগ ও কর্মী যোগদান সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পঠিত

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি বাজারে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক জনসংযোগ ও কর্মী যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় স্হানীয় নলজুরি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পূর্ব জাফলং ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং হেলাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।

এ সময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, নায়েবে আমির ডা. আব্দুন নূর, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নরুল ইসলাম, ছাত্রশিবির নেতা শাকিল আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি ইমরান হোসেন, তামাবিল স্থলবন্দর শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল হামিদ, ট্রেড ইউনিয়নের সভাপতি মনির আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এবং অতীতের গুম, খুন ও গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে। জামায়াত সব সময় দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আগামী দিনে জনগণ পুনরায় জামায়াতের প্রতি আস্থা প্রদর্শন করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, “সিলেটের পাথর কোয়ারি কার্যক্রম পরিবেশবান্ধব উপায়ে চালু করে শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এতে স্থানীয় অর্থনীতি চাঙা হবে এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

সভা শেষে নলজুরী এলাকার স্থানীয় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ফুলের মালা পরিয়ে নবযোগদানকৃত সদস্যদের দলে বরণ করে নেন। এতে উপস্থিত নেতৃবৃন্দ নতুন কর্মীদের স্বাগত জানিয়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর