
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জনমত গঠনের লক্ষ্যে বিশাল জন সমাবেশ জনসমুদ্রের রুপ ধারন করেছে। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে মধ্যনগর বাজারে বিশাল জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বন্ধু জনাব কামরুজ্জামান কামরুল। তিনি বলেন আজকের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে আমি আপনাদের প্রিয় সন্তান, সহযোদ্ধা, ভাই বন্ধু কামরুজ্জামান কামরুল। সেই ছোট থেকে শুরু করে জাতীয়দাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের অনুপ্রাণীত হয়ে আপনাদের সুখ দুঃখের আনন্দ বেদনায় পাশে আছি চিরদিন পাশে থাকবো ইনশাআল্লাহ।
মধ্যনগর উপজেলা বিএনপির আয়োজনে এই বিশাল জন সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত এবং ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু ও আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক আবুল বাশার ও মোসাহিদ তালুকদার, তাহির পুর উপজেলার ১ম যুগ্ন আহবায়ক জুনাব আলী, যুগ্ন আহবায়ক মেহদী হাসান উজ্জ্বল, সাবেক জেলা বি এন পির ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন। ধর্মপাশা উপজেলা বি এন পির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, নুরুল ইসলাম বিএসসি,মজিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক জুলফিকার চৌধুরি রানা, তৌফিক চৌধুরী,
চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃশাহেবুর আলম, সাধারণ সম্পাদক ইনামুল গণি রুবেল, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বি এন পির সভাপতি মোক্তার হোসেন,মধ্যনগর উপজেলা বি এন পির আহববায়ক কমিটির সদস্য মোঃ নেকবর হোসেন, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির তালুকদার, মধ্যনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুর আলিম, ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির তালুকদার, যুগ্ন আহবায়ক শেখ ফরিদ, যুগ্ন আহবায়ক মেহদী হাসান প্রমুখ।