ছাতক প্রতিনিধিঃ- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার মতবিনিময় সভা গতকাল শনিবার ছাতক জালালিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা কনফারেন্স হলে মাওলানা মুফতি আব্দুস ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফি'র পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অর্থ সম্পাদক মাওলানা মোছাদ্দিক হোসেন লতিফি, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি কাজী মাওলানা আব্দুস ছামাদ, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জিহাদী, সাংগঠনিক সম্পাদক হাফিজ ক্বারী আব্দুল হান্নান, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আলাল হোসেন আশিকী, সদস্য ক্বারী নিজাম উদ্দিন, সদস্য জনাব গিয়াস উদ্দিন মেম্বার।...
ছাতক প্রতিনিধিঃ- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার মতবিনিময় সভা গতকাল শনিবার ছাতক জালালিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা কনফারেন্স হলে মাওলানা মুফতি আব্দুস ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফি’র পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অর্থ সম্পাদক মাওলানা মোছাদ্দিক হোসেন লতিফি, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সিদ্দিকী।
এতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি কাজী মাওলানা আব্দুস ছামাদ, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জিহাদী, সাংগঠনিক সম্পাদক হাফিজ ক্বারী আব্দুল হান্নান, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আলাল হোসেন আশিকী, সদস্য ক্বারী নিজাম উদ্দিন, সদস্য জনাব গিয়াস উদ্দিন মেম্বার।
মতবিনিময় সভায় যে সকল সিদ্ধান্ত গৃহীত হয় তা নিম্নরূপঃ
(১) আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার আওতাধীন সকল ইউনিয়ন শাখা নির্বাচন এর তারিখ নির্ধারণ করা হয়.
★৩০ অক্টোবর ২০২৪ বুধবার, ইসলাম পুর ইউনিয়ন শাখা নির্বাচন।
★ ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, নোয়ারাই ইউনিয়ন ও ছাতক সদর ইউনিয়ন নির্বাচন।
★ ২ নভেম্বর ২০২৪ শনিবার, চরমহল্লা ইউনিয়ন ও উত্তর খুরমা ইউনিয়ন নির্বাচন।
★৩ নভেম্বর ২০২৪ রবিবার, কালারুকা ইউনিয়ন শাখা নির্বাচন।
★ ৪ নভেম্বর ২০২৪ সোমবার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন শাখা নির্বাচন।
উল্লেখিত তারিখে উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতি প্রতিটি ইউনিয়ন শাখা নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়, যে সকল দায়িত্বশীল নেতৃবৃন্দে যে ইউনিয়নে যাবেন তাদের তালিকা সার্কুলারে দেয়া হবে পাশাপাশি ঐ সকল দায়িত্বশীল নেতৃবৃন্দেকে ও জানানো হবে।
আগামী কাল এই বিষয়ে সার্কুলার পাঠানো হবে।
ইউনিয়ন শাখা সমূহ নির্বাচনের পর আগামী ১৬ নভেম্বর তারিখে আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা ও ছাতক পৌর শাখা নির্বাচন হবে। তার আগে আগামী ৯ নভেম্বর তারিখে ছাতক জালালিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় নির্বাচন সংক্রান্ত চুড়ান্ত মিটিং অনুষ্ঠিত হবে।