1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিনকে ইউজিসির সদস্য হওয়ায় সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

 

‎
‎সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিন ইউজিসির সদস্য হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস আব্দুল মজিদ কলেজ ভবনের অডিটোরিয়ামে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সুবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌ মো: সারফুদ্দিন এর সঞ্চালনায় ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানটির সমন্বয়ক ও প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে শান্তিগন্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুকান্ত সাহা ও আব্দুল মজিদ কলেজের প্রিন্সিপাল জনাব মাসুদুর রউফ পল্লব।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ের গৌরব, অর্জন এবং সুনাম যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায় এই লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় একটি আলোকিত মানুষ গড়ার কারখানা এবং সমাজের অন্ধকার দূরের আলোকবর্তিকা হিসেবে যেন বাংলাদেশে অনন্য অবস্থানে সুবিপ্রবি স্থান নিতে পারে সেই আশা ব্যক্ত করেন। সুবিপ্রবির ইতিহাসে খুব অল্প সময়েই মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের এই অর্জন সবাইকে নতুন প্রেরণা দেয়। গর্বের মুকুট হিসেবে সুবিপ্রবির সুনাম যেন ছড়িয়ে পরে বক্তারা সেই আকাঙ্ক্ষা ব্যাক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সংবর্ধনা অনুষ্ঠানেটি প্রাণবন্ত হয়ে উঠে। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অভিনন্দন মূলক এবং আশাব্যাঞ্জক বক্তব্য সবাইকে বিমোহিত করে।
‎

‎
‎সংবর্ধিত অতিথি ও সুবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বলেন – এই অর্জন সুবিপ্রবি পরিবারের সবার অর্জন। ইউজিসির সদস্যপদ (খন্ডকালীন) লাভ হওয়ায় প্রত্যাশার এবং কাজের জায়গায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মন্তব্য করেন তিনি, এছাড়া বিশ্ববিদ্যালয় তথা দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন আগামীতে যেন নতুন উদ্যমে কাজ করতে পারেন এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও শিক্ষায় সারা দেশের মধ্যে অনন্য স্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর