1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে “ভাই ভাই শিল্পীগোষ্ঠি ও সমাজ কল্যাণ সমিতি”-এর অফিস উদ্বোধন 

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার পঠিত

 

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “জেলা ভাই ভাই শিল্পীগোষ্ঠী ও সমাজ কল্যাণ সমিতি” এর স্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে। উৎসবমূখর পরিবেশের মধ্যেদিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সোহেল আহমদ। শহরতলীর আফতাবনগর এলাকায় ১০ অক্টোবর শুক্রবার রাতে জমকালো আয়োজনে স্থায়ী অফিসের শুভ উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক গীতিকার, সংগীতশিল্পী সাংবাদিক রাজু আহমেদ রমজান। জেলা ভাই ভাই শিল্পীগোষ্ঠী ও সমাজ কল্যাণ সমিতি” এর সভাপতি বাউল আব্দুল আলীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহানুর মিয়ার পরিচালনায় স্থানীয় সংস্কৃতিপ্রেমী অতিথিগণ বক্তব্য দেন।

উদ্বোধন শেষে সংগঠন সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশন করেন  সভাপতি বাউল আব্দুল আলীম, সঙ্গীত শিক্ষা সম্পাদক শিল্পী বাবুল রনি, সহসাধারণ সম্পাদক  শিল্পী মো. আইন উদ্দিন, অর্থ সম্পাদক শিল্পী শাহানা আক্তার, কার্যকরী সদস্য ঢোল বাদক মো. শাহিনুর আহমদ, প্রচার সম্পাদক শিল্পী ফয়লান খাঁন, কার্যকরী সদস আকিল মিয়া, সাংবাদিক রাজু আহমেদ রমজান, সদস্য শিল্পী মো. সালাহউদ্দিনসহ অনেকে। অনুষ্ঠানে ঢোল বাদক ছিলেন সদস্য রফিক মিয়া, হারমোনিয়ামে যৌথভাবে সঙ্গীত শিক্ষা সম্পাদক শিল্পী বাবুল রনি ও সহসাধারণ সম্পাদক আইন উদ্দিন, মন্দিরা বাদক ছিলেন শিল্পী ফয়লান খাঁন।

উল্লেখ্য, গত ২০১০ সালের ১লা জানুয়ারী “জেলা ভাই ভাই শিল্পীগোষ্ঠী ও সমাজ কল্যাণ সমিতি” এর যাত্রা শুরু হয়। এরপর থেকে নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর