
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক (১-৯ নং) ওয়ার্ডের নবগঠিত কমিটির উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ, নোমান আহমেদ, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ,মৎস বিষয়ক সম্পাদক সম্পাদক জায়েদ আহমদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আদনান,বিএনপি নেতা ইমাম উদ্দিন ঈমানী, কাসেম মিয়া, চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ, সদস্য সচিব শাকিল আহমদ যুগ্ম আহ্বায়ক ইফতেখার,কামরুল ইসলাম, ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম,সেলিম আহমদ, আব্দুন নাসের,হাফিজ ইয়াহহিয়া,মুহিবুর রহমান,সদস্য রহিম উদ্দিন, খাইরুল্লাহ, নাসির আহমেদ,শামীম, নাজিম উদ্দীন, তাজ উদ্দিন,নজরুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইমাম উদ্দিন,সাংগঠনিক কুতুব উদ্দিন, শ্রমিক দল সভাপতি সৈয়দুর রহমান,সম্পাদক ফিরোজ আহমদ,উপজেলা যুবদল নেতা শামীম আহমদ, কবির আহমদ, জয়নাল আবেদিন, হযরত শাহজালাল ডিগ্রি কলেজ ছাত্র দলের সদস্য সচিব সাহেল আহমদ,ছাত্র দল নেতা মাহফুজ, শাহান, বুরহান উদ্দিন, আব্দুল্লাহ আল মাসুদ প্রমূখ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যবৃন্দসহ নয়টি ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে সংযুক্ত হলে প্রাণবন্ত হয়ে ওটে আনন্দ মিছিল।
এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণকারীরা দলীয় ঐক্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।