1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

বানিয়াচংয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

 

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) রাতে থানার ওসি’র নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত অপর আসামিকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত উপজেলার কাটখাল গ্রামের মো. ফুল মিয়ার পুত্র মো. কামাল  মিয়া (৫০) ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উত্তর সাঙ্গর গ্রামের মো. জহুর আলীর পুত্র মো. মোতাহির মিয়া (৪০)।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে বানিয়াচং থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর