1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় আওয়ামী লীগ নেতাসহ আটক-৪

বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

 

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা আওয়ামী লীগ নেতাসহ আরোও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বড়লেখা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল রহিম ওয়ারেন্টভুক্ত আসামী জাহেদ আহমদ, জামিল আহমদ ও সুফিয়া বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল রহিমকে জি আর ১১৭/২৪ (রাজনৈতিক) মামলায় সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে সিআর-৩৩০/২৪ নম্বর মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী জাহেদ আহমদ, জামিল আহমদ ও সুফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার এস আই অপু দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর