1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শান্তিগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে “তারুণ্যের উৎসব ২০২৫” ও গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জের শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল তাহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা ও সামাজিক সুরক্ষা বিজ-এর প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল, বিজের সুনামগঞ্জ সদর উপজেলা শাখা ব্যবস্থাপক নূর মোহাম্মদ,
স্কুল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. আশিক মিয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চুড়খাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, শিবপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইনাতনগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী তালুকদার, মাহমুদপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝরনা বেগম, চন্দ্রপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতী সূত্রধর, নোয়াগাঁও-২ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম, এবং ডুংরিয়া নোয়াগাঁও-১ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকমান, ধৈলমনসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, শিবপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ামত উল্লাহ কয়েস, সেবা রানী দাস ও সম্পা রানী দাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ২৪ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর