1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

নবীগঞ্জে নদীর তীরে গাছে ঝুলন্ত গৃহবধূর লাশ, এলাকায় চাঞ্চল্য

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিজনা নদীর তীর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের নদীর পাড়ের একটি আকাশি গাছ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম সাহিদা বেগম (৩৫)। তিনি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম গ্রামের মোশাহিদ আলীর স্ত্রী। দুই সন্তানের জননী সাহিদা বেগম মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) রাতে সাহিদা বেগমকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে সদরঘাট গ্রামের পাশে বিজনা নদীর তীরে একটি আকাশি গাছে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বামী মোশাহিদ আলী জানান, “আমার স্ত্রী কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বুধবার রাতে তাকে অনেক খুঁজেও পাইনি, সকালে এই খবর পাই।”

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের দাবি, নদীর তীরের নির্জন স্থানে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর