1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জৈন্তাপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত

জৈন্তাপুর প্রতিনিধি : কিশোরকন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে বাংলাদেশের জনপ্রিয় ও সর্ববৃহৎ ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সিলেট জেলা পূর্বের জৈন্তাপুর উপজেলার দুইটি কেন্দ্র জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও জৈন্তিয়া ডিগ্রী কলেজে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ৮৩টি শিক্ষা প্রতিষ্টানের স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ১ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১.৩০ মিনিট পর্যন্ত ১শ মার্কের পরীক্ষা চলাকালিন সময় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শত জন শিক্ষার্থী ও জৈন্তিয়া ডিগ্রী কলেজ কেন্দ্রে ৪শত ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এই দুটি কেন্দ্রের সচিব ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি রুবেল বিন উসমান ও মানিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রসংশা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়া লেখায় মনোযোগী হবে এবং মেধা বিকাশে সহায়ক হবে।

মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সেক্রেটারি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে জামায়াতে ইসলাম মনোনিত প্রার্থী মোঃ জয়নাল আবেদীন, সিলেট তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক তোফাজ্জুল হোসেন, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, কিশোরকন্ঠ পাঠক ফোরামের সাবেক চেয়ারম্যন নাজমুল ইসলাম শিকদার, জেলা পূর্বের বর্তমান পৃষ্ঠপোষক মহসিন আলমাছ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার আমির গোলাম কিবরিয়া, জৈন্তাপুর উপজেলা কিশোরকন্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান মহসিনুল আলম, ভাইস চেয়ারম্যান হোসাইন আহমদ, বিয়াম সাবেক আমির মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ারুল আম্বিয়া, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফীজ শাসমুজ্জামান, বিয়াম কদরত উল্লা স্কুল এন্ড কলেজ এর আবু সুয়িয়ান, শিক্ষক মঞ্জুর আহমদ, আব্দুর রহিম, জালাল আহমদ, হাবিবুর রহমান, হেলাল আহমদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জহিরুল ইসলাম রাজু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর