1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে ‘নাইন মার্ডার’ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নাইন মার্ডার মামলার শীর্ষ আসামি মঞ্জু দাসকে (৫৯) গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

রবিবার (২ নভেম্বর) বেলা দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জু দাসকে আটক করা হয়। তিনি নাইন মার্ডার মামলার এজাহার ভুক্ত ৪৩ নাম্বার আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন।

বানিয়াচং থানার (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর থানা হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে থানা পুলিশের সংঘর্ষে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনার ১৬ দিন পর নিহত এক শিশুর পিতা ৯ জন হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাবেক দুই এমপিকে হুকুমদায়ী আসামী করে ১৬০ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর