1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াছ আলী হৃদরোগে আক্রান্ত: দোয়ার দরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিছ আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, মো. ইলিয়াছ আলী হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন। শনিবার থেকে তিনি সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তার অবস্থার উন্নতি নেই বলে জানিয়েছেন, অস্ট্রেলিয়া প্রবাসী তার ছেলে ইদ্রিছ আলী। তিনি ও তার পরিবারের সদস্যরা ইলিয়াছ আলীর দ্রুত রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ইলিয়াছ আলী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৪বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য। শহরতলীর সাহেবেরবাজার শাহী ঈদগাহ কমিটির সভাপতি, ফতেগড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাহেবেরবাজার কামাল মসজিদ কমিটিরও সভাপতি এবং সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি।

এছাড়াও তিনি ফড়িংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং ফড়িংউরা কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর