1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে স্বর্ণের দোকান থেকে লাশ উদ্ধার

ওসমানীনগর (সিলেট):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

সিলেটের ওসমানীনগরে উজ্জ্বল বনিক(৪৫) নামের এক জুয়েলার্স শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তাজপুরবাজারের স্কুল রোডের শ্রী গোবিন্দ জুয়েলার্স থেকে উজ্জ্বলের লাশ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।

মৃত জুয়েলার্স শ্রমিক হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মারকুলিবাজারের কানু বনিকের ছেলে। তিনি দীর্ঘ ২বছর ধরে তাজপুর বাজারের স্কুল রোডের সন্তোষ চক্রবর্তীর মালিকানাধীন শ্রী গোবিন্দ জুয়েলার্সে স্বর্ণের কারিগর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে উজ্জ¦ল বনিক দোকানেই দরজা ভেতর দিকে তালা লাগিয়ে শুয়ে পরেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান মালিক উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের সুবোধ চক্রবর্তীর ছেলে সন্তোষ চক্রবর্তী দোকানে গিয়ে কারিগর উজ্জ্বলকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ পাননি।

বাড়িতে থাকা অন্য আরেকটি চাবি নিয়ে এসে আশপাশ দোকানের মালিক ও উজ্জ্বলের এক বন্ধুকে সাথে নিয়ে দোকান খুলে উজ্জ্বলের মৃতদেহ খাটের উপর পরে থাকতে দেখেন। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে বিকেল ৩টার দিকে মৃতের স্বজন ও দোকান মালিককে সাথে নিয়ে ওসমানীনগর থানা পুলিশ সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মৃতের চাচাতো ভাই সমিরন বনিক বলেন, প্রথমে তাজপুর থেকে জানতে পারি আমার চাচাতো ভাই অসুস্থ, পরে শুনলাম মারা গেছে এই খবর পেয়ে আসলাম। পুলিশ লাশ উদ্ধারের সময় তার গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি ময়না তদন্তে কোনো কিছু পাওয়া গেলে দেখা যাবে।
দোকান মালিক সন্তোষ চক্রবর্তী বলেন, রাতে দোকানে ঘুমিয়েছিলেন আমাদের কারিগর উজ্জ্বল বনিক। সকালে দোকানে এসে ডাকাডাকি করে সারাশব্দ না পেয়ে আমার বাড়িতে থাকা আরেকটি চাবি দিয়ে দোকান খুলে দেখি মারা গেছেন।
সুরতহালে সহায়তাকারী ওসমানীনগর থানার এসআই আশীষ তালুকদার বলেন, লাশের সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর