1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা

মো নুরুল হক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

 

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৬ নভেম্বর ) সকাল থেকে দিনব্যাপী উপজেলার জয়সিদ্ধি বসিয়াখাউরী মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়ান কনস্ট্রাকশন ইউকে লিমিটেডের অর্থায়নে ও লন্ডন প্রবাসী আনা মিয়ার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১শত ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিযোগীর মধ্যে ৩০ পাড়া, ১৫ পাড়া ও ৫ পাড়া  তিন গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা কারী মিসবাহ উদ্দিন । হাজী সুন্দর আলীর সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে তিন গ্রুপে ১০ জন করে ৩০ জন বিজয়ীর মধ্যে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

এলাকাবাসী জানান, প্রতি বছর সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যেোগে কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন জায়গা থেকে কুরআনের হাফিজরা অংশগ্রহণ করেন। এই আয়োজন প্রতি বছর অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আগ্রহী হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর