1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

নবীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন, ৫০ হাজার টাকা জরিমানা

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের দায়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজারে এক বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

অভিযান চলাকালে দেখা যায়, ‘ইসরাত ফুড’ প্রোপাইটর মো. সুমন মিয়া নামের বেকারিটি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করছে। এছাড়া পণ্যের গায়ে লেবেল ও মেয়াদ উল্লেখ না থাকা, মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহার এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ ‘এ্যামোনিয়াম’ ও ফুড কালার হিসেবে ‘ডেওমাটি’ ব্যবহারের প্রমাণ মেলে।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর