1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

নবীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

নবীগঞ্জ (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক ছালিক আহমদ চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য, নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু ভজন সরকার, সদস্য আব্দুল মুকিত চৌধুরী লাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুর রহমান মালিক, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরাজ মিয়া তালুকদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মাখন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর রুহুল আমীন রফু, সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আব্দুল মান্নান, শেখ নুরুল ইসলাম, রফি মিয়া, ছায়েদ আহমেদ, কামাল উদ্দিন তালুকদার প্রমুখ।

এছাড়া নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এদিন সৈনিক-জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর