1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম 

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৭৩ বার পঠিত

হবিগঞ্জ–আজমিরীগঞ্জ, হবিগঞ্জ–শিবপাশা ও হবিগঞ্জ–বানিয়াচং বড়বাজার সড়কে চলাচলরত সিএনজি চালকদের কাছ থেকে অতিরিক্ত সিরিয়াল ফি আদায় এবং চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির (খোয়াই নদীর উত্তর পাড় স্ট্যান্ড) একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বানিয়াচং সিএনজি মালিক সমিতির (রেজিঃ নং- ১০৭৪) সাধারণ সম্পাদক এস. আর. সবুজ গতকাল সোমবার বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক উমেদনগর এলাকার আইয়ুব খান ও তাজিম মিয়াসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট রুটে চলাচলকারী সিএনজি চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। বানিয়াচং সিএনজি মালিক সমিতির নির্ধারিত ফি সিএনজি প্রতি দৈনিক ১০ টাকা হলেও ওই সমিতি প্রতি সিরিয়ালে ২০ টাকা করে আদায় করছে।
এ বিষয়ে পূর্বে অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উক্ত রুটগুলো উন্মুক্ত ঘোষণা করা হয় এবং সকল পক্ষ সে সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু সম্প্রতি পুনরায় অতিরিক্ত অর্থ আদায় শুরু করে উক্ত মালিক সমিতি। সিএনজি চালকরা অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে হবিগঞ্জ সিএনজি মালিক সমিতি ওই তিনটি রুটে সিএনজি চলাচল বন্ধ করে দেয়। ফলে হবিগঞ্জ–আজমিরীগঞ্জ, হবিগঞ্জ–বড়বাজার ও হবিগঞ্জ–শিবপাশা রুটে সিএনজি চলাচল ব্যাহত হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি এবং শ্রমিক-মালিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে এস. আর. সবুজ আরও উল্লেখ করেন, “বিবাদীরা আমাদের দাবিকৃত বৈধ ফি মেনে নিচ্ছে না। বরং অতিরিক্ত টাকা না দিলে সিএনজির সিরিয়াল বন্ধ করে দিয়েছে। এতে করে যেকোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।”
সমিতির পক্ষ থেকে প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ বিষয়ে বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, “অভিযোগটি হাতে পেয়েছি।  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর