1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

লাখাইয়ে শিক্ষার মান উন্নয়ন এর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) উপজেলার সবেধন নীলমনি লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর উদ্যোগ এ কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী মিঠু আহমেদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন পূজা রানী দাস।

প্রভাষক আলী আজম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মান উন্নয়ন ও শিক্ষার বর্তমান অবস্থা বিষয়ে করনীয় নিয়ে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, কলেজ শিক্ষক মজিবুল হক,সৈয়দ আফজাল, কৃষ্ণ মোহন বনিক,অভিভাবক গীতালি চক্রবর্তী, বদরুল আলম,আব্দুন নুর ভূইয়া, শ্রীবাস দেবনাথ, নাইমা আক্তার, হারুনুর রশীদ তালুকদার,।

সভায় বক্তাগন বলেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক দের সম্মিলিত প্রয়াসে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব। তাই শিক্ষার্থীদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দেশের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত রাখতে হলে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস এর বিকল্প নেই।সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি মেধা ও মননে নীতি,নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে তুলতে উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের স্কীন আসক্তি অর্থাত স্মার্ট ফোনের ব্যবহার এর আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। নিয়মিত পাঠদান মনিটরিং জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সভায় বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ এর ইতিবাচক কর্মপরিকল্পনা ও কর্মকান্ডের ফলে কলেজের শিক্ষার ক্ষেত্রে গুনগত পরিবর্তন ও পরিবেশ উন্নত হওয়ায় তাঁর ভূয়সী প্রশংসা করেন অভিভাবক মন্ডলী।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর