1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

বানিয়াচংয়ে ডা. সাখাওয়াত হাসান জীবনের সমর্থনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনের সমর্থনে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বানিয়াচং বড় বাজার শহীদ মিনারে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, দল তাকে মনোনয়ন দিয়ে যে আস্থা রেখেছে, তা শুধু তার প্রতি নয়—এটি বানিয়াচং–আজমিরীগঞ্জের নেতাকর্মীদের সম্মান ও বিশ্বাসের প্রতীক।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে দলীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এই যুদ্ধে কোনো ব্যক্তিকে নয়, পুরো সংগঠনকেই একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত মতভেদ ভুলে দলের স্বার্থে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপরই বিজয় নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন।
ডা. জীবন আরও বলেন, ধানের শীষের বিজয় মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনার বিজয়। তিনি প্রতিশ্রুতি দেন, সকল নেতাকর্মীর পরিশ্রম ও ত্যাগ যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
গণমিছিলে বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপি, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, তাঁতী দল, মহিলা দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ–সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর