1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট বিচার বিভাগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 

২০০৫ সালের ১৪ নভেম্বর নৃশংস জঙ্গি হামলায় নিহত বিচারক জগন্নাথ পাড়েঁ ও শহিদ সোহেল আহম্মেদ স্মরণে এবং ১৩ নভেম্বর ২০২৫ তারিখে ঘাতকের ছুরিকাঘাতে নিহত রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের পুত্র তাওসিফ রহমান সুমনের আত্মার মাগফেরাত কামনা করে রবিবার (১৬ নভেম্বর) সিলেট বিচার বিভাগের উদ্যোগে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় বক্তব্য প্রদান করেন সিলেটের শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ ) নুরুল আলম মোহাম্মদ নিপু, সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ ) ফেরদৌস আরা, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ রাজীব কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভূঞাসহ অন্যান্য বিচারকবৃন্দ।

এ স্মরণসভা ও দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়৷ এছাড়া বিচারকদের নিরাপত্তার বিষয়ে আলোচকবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। সভায় বক্তারা বিচারকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কার্যকর নিরাপত্তা প্রদান করার জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর