1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর তাজাবাদ মৌজায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে দায়ী ব্যক্তি হিসেবে কিশোরগঞ্জের মো. রিটন মিয়াকে (পিতা: হাজী সুনাই মিয়া) শনাক্ত করা হয়। তিনি নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাম্প ও ড্রেজিং মেশিন ব্যবহার করে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করছিলেন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ক) ও ৫(ক) ধারায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

এ সময় জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, পরবর্তীতে নিলামের মাধ্যমে এই বালু বিক্রি করা হবে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম। তিনি বলেন, “নদীর তীর ভাঙন ও পরিবেশগত ক্ষতি প্রতিরোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। নদী ও পরিবেশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।”

উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগে স্থানীয়দের মাঝে প্রশংসার ধারা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর