1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাপুস সিলেট জেলা নির্বাচন : আপীলেও মূলধারা ব্যবসায়ী প্যানেলের ১০ জনের প্রার্থীতা বাতিল

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক (২০২৫–২০২৮) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ নভেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী সিলেট পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৫ জন, মূলধারা ব্যবসায়ী প্যানেল থেকে ২৫ জন এবং স্বতন্ত্রভাবে সভাপতি পদে ১ জনসহ মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন মূলধারা প্যানেলের সকল ২৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে। পরে প্রার্থীরা আপীল আবেদন করলে আপীল বোর্ড পুনরায় যাচাই-বাছাই শেষে ১৭ নভেম্বর মূলধারা প্যানেলের ১৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে এবং ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে।

আপীল বোর্ড জানায়, ভোটারদের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে অনিচ্ছাকৃত ভুলকে মার্জনামূলক দৃষ্টিতে বিবেচনা করে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাকি ১০ জনের ভোটার ফরম ও মনোনয়নপত্রে স্বাক্ষর সংক্রান্ত গুরুতর গরমিল থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- কোষাধ্যক্ষ পদে আলা উদ্দিন সিকদার, সহ-সভাপতি পদে প্রবাল কান্তি, মাহবুব আল ফারুক, যুগ্ম সম্পাদক পদে খন্দকার মাহমুদুল হাসান, মো. আব্দুস ছালাম, সদস্য পদে মমশাদ আহমদ, সাব্বির আহমদ (সাবাহি), কাওছার আহমদ, সাব্বির আহমদ এবং আব্দুন নূর (বইঘর)।

উল্লেখ্য, বাপুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর