1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আ.লীগের চেয়ারম্যানের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সাইফুর তালুকদার

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদের দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। তিনি সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট এর এডিটর ইন চিফ ও দৈনিক দিনকাল এর সিলেট অফিসের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার চলাকালে পবিত্র ঈদ উল আযহার সময় দুর্গতদের জন্য দেয়া গরু আত্মসাৎ করেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় শালিসও হয়। এর সূত্র ধরে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ২০২২ সালের ৩১ আগস্ট সাংবাদিক এম. সাইফুর রহমান তালুকদার সহ ১৩জনকে আসামী করে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন আওয়ামীলীগের চেয়ারম্যান ইমাদ। মামলাটি দায়েরের পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

 

পরে তৎক্ষালীন সরকার দলের জনপ্রতিনিধি ও নেতাদের চাপে সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন ভাবে ৩ জন সাংবাদিক সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পিবিআই। এর পর সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।সর্বশেষ গতকাল দীর্ঘ পর্যালোচনা শেষে মামলাটি খারিজ করে দেন আদালত।

 

সংশ্লিষ্ট আদালতের পেশকার মুনজের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার বলেন, বিগত সময়ে সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য কালো আইন করা হয়েছিল। সেই আইনেই আমরা মামলা ও হয়রানীর শিকার হয়েছি। এই মামলাটির বাদি একজন চিহিৃত দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট। সর্বশেষ জুলাই বিপ্লবের সময়েও নিরিহ ছাত্রজনতার উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন। মামলাটিতে গ্রেফতারী পরোয়ানা/হুলিয়া মাথায় নিয়ে ঘুরছিলাম, এক পর্যায়ে এই মামলাটির জন্য দেশত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ মুক্ত হলাম। আলহামদুলিল্লাহ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর