1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নয়াসড়ক সার্বজনীন পূজা মান্ডপে কালীপূজা সম্পন্ন

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

নয়াসড়ক সর্বজনীন পূজা মান্ডপ কমিটির উদ্যোগে প্রতি মাসের ন্যায় অমাবস্যা তিথিতে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) নয়াসড়ক কাজাঞ্চিবাড়িস্থ পূজা মান্ডপে এই পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সিলেট শহরের সনাতনি ধর্মবলম্বীরা এই পূজা মান্ডপে এসে পূজার্চনা পালন করেন। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নয়াসড়ক সার্বজনীন পূজা মান্ডপ কমিটির উপদেষ্টা মন্ডলী শ্রী বিনিত কুমার চক্রবর্তী, গুরুপ্রসাদ চৌধুরী, এডভোকেট গৌতম দাস, নীলমনি কর্মকার, নীলিমা রায়, বেলা রানী কর্মকার, সভাপতি সুব্রত সেন (মঙ্গল), সহ সভাপতি সুব্রত পাল, সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস, নয়াসড়ক সার্বজনীন পুজা পরিষদের কমিটির সভাপতি উজ্জ্বল দাস, সাধারণ সম্পাদক অভিজিৎ সেন, নয়াসড়ক সার্বজনীন পূজা মান্ডপ কমিটির সহ সাধারণ সম্পাদক অঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ বনিক, অর্থ সম্পাদক মৃদুল সেন, প্রধান পূজারী অলক ভট্টাচার্য্য, সদস্য অচ্যুত ভট্টাচার্য্য (অজিত), নন্দলাল দেবনাথ, দেবুল সেন, সনজিৎ কর, গনেশ কর্মকার, নুপূর সেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্তিক দত্ত, শংকর দাস, বাদল সেন, বাবুল সেন, সুমন রায়, সুবল কর্মকার, অভি ভট্টাচার্য্য, সজীব চৌধুরী, সৃজন দাস,পার্থ দাস প্রমুখ। এছাড়াও শহরের বিভিন্ন এলাকা থেকে কালীপূজা উপলক্ষে ভক্তবৃন্দরা এসে অংশগ্রহণ করেন।

নয়াসড়ক সার্বজনীন পূজা মান্ডপ কমিটির উদ্যোগে স্থায়ীভাবে পূজা মান্ডপ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সিলেটের সকল সনতনী ধর্মালম্বীদের এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর