1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আন্দোলনে প্রথম সারিতে ছিলাম, উন্নয়নেও প্রথম সারিতে থাকতে চাই: আব্দুল মালিক

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে নলজুড়সহ পুরো পশ্চিম গৌরিপুর ইউনিয়নকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। বিগত ফ্যাসিট সরকারের বিরুদ্ধে প্রবাসে থেকেও প্রথম সারিতে আন্দোলন করেছি। এবার প্রথম সারিতে থেকে এলাকার উন্নয়ন করতে চাই। মোহাম্মদ আব্দুল মালিক ২০ নভেম্বর বৃহস্পতিবার সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের নলজুড় গ্রামে উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বৈঠকে গ্রামের সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তারা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

উঠান বৈঠকে বিভিন্ন উন্নয়ন সংকট, রাস্তা, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো, স্বাস্থ্যসেবা এবং যুবকদের কর্মসংস্থান নিয়ে স্থানীয়দের মতামত তুলে ধরা হয়। উপস্থিত নেতাকর্মীরা এসব সমস্যার স্থায়ী সমাধানে বিএনপি প্রার্থীর পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। উঠান বৈঠক শেষে বাংলাবাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়।

উঠান বৈঠক ও গণসংযোগে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীদার, জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রাব্বানী, মহানগর বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি লুৎফুর রহমান, সহ সভাপতি আমিরুল ইসলাম রুবেল, সহ সভাপতি আজম আলী, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন।- বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর