1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে পরিবার পরিকল্পনাকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে হোসেইন মোঃ আজাদ গীরের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক জসিম উদ্দিনের সঞ্চালনায় দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচী পালন কালে পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, নিয়োগবিধি হালনাগাদ না হওয়ায় পদোন্নতি, বেতন বৈষম্য ও প্রশাসনিক জটিলতায় মাঠপর্যায়ের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের দীর্ঘদিনের দাবি। দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত। বহুবার দাবির পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নামতে হচ্ছে।

কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ও মাঠপর্যায়ের নারী কর্মীরা অংশ নেন।

এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আহমেদ লোকমান, সেলিম আহমেদ, ফৌজিয়া বেগম, সালেহা বেগম, পারভীন বেগম, পরিবার কল্যাণ সহকারী সফিকুন নেছা চৌধুরী, দিলারা বেগম, ঝর্ণা নাথ, জয়নব বেগম, আলেয়া বেগমসহ অন্যান্যরা।

নেতৃবৃন্দ অবিলম্বে সংশোধিত নিয়োগবিধি বাস্তবায়ন, কর্মপরিবেশ উন্নয়ন এবং মাঠপর্যায়ের নারীকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর