1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার বদলি জনিত বিদায় উপলক্ষে শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।

সংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী ইউএনও সুকান্ত সাহা শান্তিগঞ্জবাসী ও স্থানীয় সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার কাজের সময় আপনাদের সহযোগিতা পেয়েছি। কিছু কাজ সম্পন্ন করতে পেরেছি, কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। নতুন ইউএনওকে আমার মতোই সহযোগিতা করবেন। আমি যেখানেই থাকি না কেন, শান্তিগঞ্জের মানুষ আমার হৃদয়ে থাকবে।” বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, শালিস ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক কাজী আতিকুর রহমান আতিক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো. মান্নার মিয়া এবং আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়ব।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, শাহনুর সুলতান, দিলিপ কুমার দাস, ইমরানুল হাসান, নাসির মিয়া, মো. জাকির হোসেন, আহমেদ উসমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর