1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে দলছুট ‘রেসাস বানর’ লোকালয় থেকে উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর মণিপুরি পাড়া থেকে একটি দলছুট রেসাস বানর (Rhesus Macaque) উদ্ধার করা হয়েছে। বানরটি লোকালয়ে এসে বাড়ি বাড়ি হানা দিত।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার রামনগর মনিপুরী পাড়ার বাসিন্দা দৈনিক প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদারের বাসা থেকে বানরটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকেরা যৌথ অভিযান চালিয়ে এ বানর উদ্ধার করে। পরে প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যায় তারা।

শিমুল তরফদার বলেন, বানরটি প্রায় দুই-তিন মাস ধরে এলাকায় ঘোরাফেরা করছিল। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যেত। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করত। আমাদের এলাকায় অনেক ছোট ছোট শিশু আছে। আমরা বানরটি নিয়ে আতঙ্কে থাকতাম।

তিনি বলেন, আজ সকালে আমাদের বাড়িতে বানরটি ঢুকে গেলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের লোকজন ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে ধরে নিয়ে যায়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বানররা দল বেঁধে থাকে। কোনো কারণে হয়তো সে দল থেকে বিতাড়িত হয়েছে। আবাসিক এলাকায় যেহেতু এটি এসেছে, সম্ভবত এটি দলছুট বানর। খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে আসতে পারে। লোকালয়ে এসে চাহিদামতো খাদ্য পাওয়ায় লোকালয়েই থেকে গেছে।

বানরটি সুস্থ অবস্থায় রয়েছে। প্রাণীটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর