1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে আসন্ন বিজয় দিবসে অপসংস্কৃতি বন্ধে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকল প্রকার অপসংস্কৃতি ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধ রাখার দাবী জানিয়েছেন জৈন্তাপুরের সম্মিলিত উলামা পরিষদ। ৭ ডিসেম্বর রোববার দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেন সম্মিলিত উলামা পরিষদ নেতৃবৃন্দ।

লিখিত স্মারকলিপিতে উল্লেখ করা হয় জৈন্তাপুর উপজেলা একটি ইসলামি রাজনীতি অধ্যুষিত এলাকা। আমাদের এলাকায় ধর্মীয় অনুভূতিপূর্ণ লোকজনের সংখ্যাও বেশি।

তাছাড়া জৈন্তাপুর উপজেলা সদরে ঘন ঘন মসজিদ ও মাদ্রাসা রয়েছে। বিজয় দিবস উপলক্ষে কোন কোন সময়ে বিভিন্ন প্রকার অপসংস্কৃতি ও অনৈসলামিক কার্যকলাপ চলে আসছে। আলেম উলামা ও দ্বীন দরদী মুসলমানদের পরিবেশে অপসংস্কৃতি ও অনৈসলামিক কার্যকলাপ সহ অসামাজিক আচরণ মোটেই মেনে নেয়ার মত নয়। এর ফলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম বিঘ্ন ঘটবে। সুতরাং শান্তিপ্রিয় এই জনপদে আমরা চাই না কোন ধরনের অপসংস্কৃতি ও অনৈসলামিক কার্যকলাম হউক।
এই অবস্থায় আগামী ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে ধর্মপ্রান লোকজনের কথা বিবেচনা করে সর্ব প্রকার অপসংস্কৃতি ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ, মাওলানা বশির আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ফয়জুল করিম, মাওলানা আবুল হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর