1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে নবাগত ইউএনও’র দায়িত্ব গ্রহণ ও বিদায়ী ইউএনও সুকান্ত সাহার বিদায় সংবর্ধনা

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান দায়িত্ব গ্রহণ করেছেন। একই সাথে বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে উপজেলার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহান। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী এবং সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।শুরুতেই স্বাগত বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। পরে তাঁর প্রতি সম্মাননা জানিয়ে বক্তব্য রাখেন, সদ্য বদলিকৃত ইউএনও সুকান্ত সাহার পিতা নিধির সাহা,তাঁর সহধর্মিণী ডা. জ্যোতি প্রামাণিক, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মানিক লাল চক্রবর্তী, প্রাথমিক সহকারী শিক্ষক শামীম আহমদ,বেসরকারি সংস্থা পদ্ধার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান,
প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল ও ফয়ছল আহমদ,
দরগাপাশা ইউনিয়নের উদ্যোক্তা মশিউর রহমান রাজা,ক্রীড়া সদস্যদের পক্ষ থেকে আবু তাহের সনি,
এবং বাউল শিল্পীদের পক্ষ থেকে মো. সবুজ মিয়া।
বক্তারা সুকান্ত সাহার মানবিক নেতৃত্ব, দক্ষ প্রশাসন, স্বচ্ছতা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহানের প্রতি শুভকামনা জানান।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী ইউএনও-এর হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়। পরে তিনি শান্তিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বক্তব্য দেন।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের ইতিহাসে এটি ছিল এক অনুপ্রেরণামূলক ও মানবিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর