1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এবং সেন্ট্রাল জৈন্তা স্কুলের এসএসসি ৯৬ ব্যাচ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার দরবস্ত এলাকায় অবস্থিত ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল ও দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়, এই দুই কেন্দ্রের সমন্বয়ে এবারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মোট ৪৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যা এ পর্যন্ত সর্বোচ্চ অংশগ্রহণ।

প্রথমবারের মতো পরীক্ষা কেন্দ্র থেকে প্রজেক্টরের মাধ্যমে পরীক্ষার কার্যক্রম লাইভ সম্প্রচার করা হয়। ফলে পরীক্ষার্থীদের অভিভাবকরা সরাসরি কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পান। পরীক্ষার ফলাফল শুক্রবার রাতে প্রকাশ করা হবে। পাশাপাশি ঘোষণার মাধ্যমে জানানো হয়, এ বছরের মেধাতালিকায় প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীকে একটি ল্যাপটপ পুরস্কার হিসেবে প্রদান করা হবে। ল্যাপটপটি যুক্তরাষ্ট্র প্রবাসী, মরহুম হাজী ফখরুল ইসলামের পুত্র এবং ট্রাস্টের অন্যতম পৃষ্ঠপোষক ফাহাদ মাদানী ইসলাম প্রদান করবেন।

২০২২ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এ পরীক্ষা প্রথম বছরে ২৪৫ জন, ২০২৩ সালে ৩১৪ জন এবং ২০২৪ সালে ২০৮ জন অংশগ্রহণ করে। তবে এ বছর রেকর্ড ছাড়িয়ে অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়ায় ৪৯৫ জনে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন, ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা প্যানেল বোর্ডের সভাপতি ও মাদার মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, উপদেষ্টা মণ্ডলির সভাপতি ও দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ আজাদ, ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলম, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বদর, আয়াত উল্লাহ, বজলুর রশিদ শামিম প্রমুখ।

এ ছাড়াও শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আব্দুর রহিম, মো. জাকারিয়া, বদরুল আমিন, মামুনুল ইসলাম, রমিজ উদ্দিন, দেলোয়ার হোসেন আজাদ, দুলাল চন্দ্র দেব, বিজেন চন্দ্র দেব, রিন্টু চন্দ্র পাল, ছয়ফুল আলম, জালাল উদ্দীন, ফখরুল আলম, ফরিদ আহমেদ, কবির উদ্দিন শামীম, সুমন চন্দ্র দেব, বিদ্যুৎ দাস, পপি রানী দেব, ফাতিমা বেগম, ফাহিমা বেগম, শামসুন্নাহার রুবি, লিলি বেগমসহ আরও অনেকে।

পরিদর্শন শেষে অতিথিরা সাংবাদিকদের বলেন, জৈন্তা ৯৬ ব্যাচের সদস্যরা শিক্ষার উন্নয়ন ও মেধা বিকাশে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তারা মরহুম হাজী ফখরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার সুযোগ্য সন্তান ফাহাদ মাদানী ইসলামসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের সফলতা কামনা করেন। অতিথিরা আরও বলেন, বেসরকারি খাতে এ ধরনের উদ্যোগ মেধা অন্বেষণ ও শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল ও ফাউন্ডেশন ভবিষ্যতে আরও মেধাবী শিক্ষার্থী তৈরি করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর